বরগুনা এলজিইডি, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত, সড়ক বিভাগসহ বিভিন্ন দপ্তরের মেইনটেন্যান্স ও সকল টেন্ডার বয়কটের ডাক দিয়েছেন বরগুনা জেলার ঠিকাদাররা। নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত চলমান টেন্ডার বাতিল এবং একসঙ্গে লাইভে থাকা টেন্ডারগুলো বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। এ দাবিতে আগামী ৯ নভেম্বর সোমবার সকাল ১০টায় বরগুনা জেলা পরিষদ অডিটোরিয়ামে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ন্যায্য রেট সিডিউলের দাবিতে একাট্টা বরগুনার ঠিকাদাররা ---
বরগুনায় নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত টেন্ডার বয়কটের ঘোষণা ঠিকাদারদের!
- প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত টেন্ডার বয়কটের ঘোষণা ঠিকাদারদের!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News