আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে চাহিদা অনুযায়ী সিগারেট সরবরাহ না করার অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির স্থানীয় অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন ক্ষুদ্র ও খুচরা সিগারেট বিক্রেতারা। ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় আমতলী পৌরসভার বন্দর প্রাইমারি স্কুল সড়কে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করবেন তাঁরা। ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে কোম্পানির স্থানীয় অফিস থেকে তাঁদের চাহিদার তুলনায় কম সিগারেট সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, ক্ষুদ্র দোকানগুলোতে পর্যাপ্ত সরবরাহ না দিয়ে বড় পাইকারি ব্যবসায়ীদের বেশি পরিমাণে সিগারেট দেওয়া হচ্ছে। এতে ছোট ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিগারেট সরবরাহে এ বৈষম্য দূর করে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবিতে তাঁরা এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আমতলী পৌরসভার সব ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আমতলীতে সিগারেট সরবরাহে বৈষম্যের অভিযোগ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অফিস ঘেরাওয়ের ঘোষণা
- প্রকাশের সময় : Nov 8, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে সিগারেট সরবরাহে বৈষম্যের অভিযোগ: অফিস ঘেরাওয়ের ঘোষণা!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News