বামনা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনার বামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। তারা বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক শেষকথা Seshkatha News