বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী সদর ক্লিনিকে গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ইমপ্লান্ট রিমোভাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে মোট ৮০ জন গ্রহীতাকে সফলভাবে ইমপ্লান্ট অপসারণ সেবা প্রদান করা হয়। ক্যাম্পটি পর্যবেক্ষণ করেন বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহমুদুল হক আযাদ। অপারেটিং সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন ডা. প্রিন্স কুমার রায়, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), পাথরঘাটা, বরগুনা। তাঁকে সার্বিক সহযোগিতা করেন বেতাগী সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ শারমিন। ক্যাম্পের সফল বাস্তবায়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান ও সহজলভ্যতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্প সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News