বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ১৫ জন পেলেন আর্থিক সহায়তা-
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬)- এ উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের পরিবারের মধ্যে মোট ৫১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে টাউন হল পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আহমেদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান এবং বিআরটিএর সহকারী পরিচালক সৌরভ কুমার সাহাসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিবারের মধ্যে ৪০ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারী দুজনকে ছয় লাখ টাকা এবং আহত পাঁচজনকে পাঁচ লাখ টাকার চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News