‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ

বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Nov 25, 2026 ইং
বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: Barguna District Police hold master parade, monthly welfare meeting, and crime review meeting.
ad728

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬)- জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। প্যারেড শেষে তিনি অস্ত্রাগার, যানবাহন শাখা ও রেশন স্টোর পরিদর্শন করেন।

সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে পুলিশ সুপার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। এ সময় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি গত মাসে মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা উদ্‌ঘাটন এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ ভালো পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার প্রদান করেন। দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় অক্টোবর মাসে দায়ের হওয়া মামলাগুলোর পৃথকভাবে পর্যালোচনা করা হয়। এ সময় মামলা তদন্তের মান উন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার। সভাগুলোতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান, খন্দকার আশফাকুজ্জামান- বিপিএম, শাহেদ আহমেদ চৌধুরী, ইশতিয়াক আহমেদ পিপিএমসহ বিভিন্ন সার্কেল, থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, কোর্ট, ট্রাফিক ও পুলিশ লাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটো গাড়ির ২ যাত্রী গুরুতর আহ

আমতলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অটো গাড়ির ২ যাত্রী গুরুতর আহ

ad300