বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ডিপ ফ্রিজে ওষুধ রাখার দায়ে মায়ের দোয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের শেরে-ই-বাংলা সড়কে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়মিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির তাজওয়ার। অভিযান চলাকালে ছগির মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া না গেলেও মায়ের দোয়া ফার্মেসিতে দুই বক্স মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ডিপ ফ্রিজে ওষুধ সংরক্ষণের অনিয়মও ধরা পড়ে। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিপ ফ্রিজে সংরক্ষিত ওষুধগুলো বিনষ্ট করার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসিকিউটর বীথি রানী মণ্ডল জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির তাজওয়ার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ: ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: A pharmacy in Barguna has been fined 10,000 Taka for storing and selling expired medicines. Read full details on Daily Sesh Katha.
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News