বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় নামাজ পড়তে বলায় বৃদ্ধ নানা শ্বশুরের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁর চলাচলের লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। গত সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুরে ধর্মীয় অনুশাসন মেনে রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন মাওলানা সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধ সোহরাব হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News