‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ বরগুনায় হার্ডওয়্যার ব্যবসায়ীদের গোডাউনে চুরির অভিযোগ, পলাতক মীর শাহ্ আজিজ বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জনস্বার্থে গুরুত্বারোপ

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভায় সরকারি দপ্তরগুলোকে ডিসির তিন দফা নির্দেশনা

  • প্রকাশের সময় : Nov 15, 2026 ইং
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভায় সরকারি দপ্তরগুলোকে ডিসির তিন দফা নির্দেশনা ছবির ক্যাপশন: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার ---

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জেলার সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশনা দেন। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রতিটি দপ্তরকে তাদের ওয়েবসাইট হালনাগাদের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হবে। তিনি সরকারি দপ্তরগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতি শনিবার প্রত্যেক দপ্তর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম ও সেবার মান নিশ্চিত করতে প্রতিমাসে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। 

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু

বরগুনায় হামের টিকাদান কর্মসূচি শুরু

ad300