ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়

  • প্রকাশের সময় : Mar 17, 2026 ইং
পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয় ছবির ক্যাপশন: পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর উদ্ধার করে বনে অবমুক্ত
ad728
স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ৬ হাত লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন টাইগার জাকির হোসেন। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে বনের গভীরে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে পাথরঘাটার হরিণঘাটা বনের গহীনে অজগর সাপটি অবমুক্ত করা হয়।

এর আগে গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা বটতলা এলাকার মজিবুল হকের বাসার সামনের সড়কের একটি শিমুল গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ছয় হাত এবং ওজন আনুমানিক ৭ কেজি।

টাইগার জাকির হোসেন জানান, রাত ১১টার দিকে স্থানীয় লোকজন তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন সাপটি একটি গাছে ওঠার চেষ্টা করছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি অজগর সাপটিকে নিরাপদে উদ্ধার করেন এবং পরদিন সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও বলেন, প্রথমে সাপটিকে মজিবুল হকের বাসার কাছে দেখা যায়। লোকজন তাড়া করলে সেটি পাশের সড়কের একটি শিমুল গাছে উঠে যায়। সেখান থেকেই সাপটিকে ধরে ফেলা হয়।

বন বিভাগের টেংড়া বিট কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, টাইগার জাকির হোসেন সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অজগর সাপটিকে হরিণঘাটা ইকোপার্কের বনের গভীরে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, খাবারের সন্ধানে অনেক সময় এসব অজগর সাপ লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

৫৮ দিনের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ad300