ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ: স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা!

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
বেতাগীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ: স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা! ছবির ক্যাপশন: বেতাগীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ: স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা!
ad728
!বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগে স্বামী ও তার বোনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার (৯ মার্চ) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার রুজু করার নির্দেশ দেন।

মামলার বাদী জানান, ২০১৫ সালে মো. নুরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে দিয়েছেন তিনি। তবে এরপরও তার স্বামী দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল।

বাদীর অভিযোগ, চলতি মাসের ৫ মার্চ সকাল ১১টার দিকে নুরুল ইসলাম ও তার বোন রেশমা বাদীর ভাইয়ের বাড়িতে এসে পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করলে তর্কের একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে দা দিয়ে তাকে কোপ দেন। আত্মরক্ষার চেষ্টা করলে তার বাম হাতের তালুতে গুরুতর রক্তাক্ত জখম হয়।

তিনি আরও অভিযোগ করেন, যৌতুকের দুই লাখ টাকার জন্য তার স্বামী ও ননদ দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। এমনকি একাধিকবার তাকে ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে গিয়েও স্বামী তর্ক ও হিংস্র আচরণ করেন।

অন্যদিকে অভিযুক্ত নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার স্ত্রী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমি এই মামলা সম্পর্কে আগে কিছু জানতাম না।”

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৮ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা:

১৮ মে ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা:

ad300