ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Aug 20, 2026 ইং
বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: ‘দক্ষতায় শক্তি’ স্লোগানকে সামনে রেখে বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হলরুমে এনএসএসের বাস্তবায়নে ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। এনএসএসের অ্যাডভোকেসি সমন্বয়কারী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর, টিটিসি, কর্মসংস্থান ব্যাংক ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় বরগুনার প্রত্যন্ত এলাকার প্রায় ২০০ যুবক-যুবতী অংশ নেন। তাঁদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, পোশাক তৈরি, গ্রাফিক ডিজাইন, ড্রাইভিং, অটোমোবাইল, মোবাইল সার্ভিসিং, হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিষয়ে তথ্য দেওয়া হয় এবং প্রশিক্ষণের জন্য নিবন্ধন করা হয়। আয়োজকেরা জানান, প্রশিক্ষণবঞ্চিত ও বেকার যুব ও নারীদের দক্ষ করে আত্মনির্ভরশীল করা এবং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সমন্বিত সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে দক্ষ যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
ঈদে জমে উঠেছে পাথরঘাটার পর্যটন কেন্দ্রগুলো

ঈদে জমে উঠেছে পাথরঘাটার পর্যটন কেন্দ্রগুলো

ad300