ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু!

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
বরগুনায় অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু! ছবির ক্যাপশন: বরগুনায় অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু!
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা পুলিশ লাইন্সে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে মো. বেলাল হোসেন (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা ৩২ মিনিটে বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বেলাল হোসেন বাংলাদেশ পুলিশের এএসআই (সশস্ত্র) হিসেবে বরগুনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবারের (৩১ আগস্ট) দায়িত্ব অনুযায়ী বেলাল হোসেনকে পুলিশ লাইন্স কম্পাউন্ডের ১ ও ২ নম্বর গেটের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটের দিকে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে পুলিশ হাসপাতালে নেন, পরে অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি ২০০৬ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় ২০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় UH & FWC-এর ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা

বরগুনায় UH & FWC-এর ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা

ad300