ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচাবাজারটি কোনো কাজে আসছে না!

  • প্রকাশের সময় : Sep 2, 2026 ইং
আমতলীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচাবাজারটি কোনো কাজে আসছে না! ছবির ক্যাপশন: আমতলীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচাবাজারটি কোনো কাজে আসছে না!
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পৌর কাঁচাবাজার। তবে নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাজারটি কার্যত কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকায় খাসজমি থাকা সত্ত্বেও কাঁচাবাজার নির্মাণের জন্য এমন একটি স্থান নির্বাচন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের যাতায়াত ও বাজারের চাহিদা তুলনামূলক কম। গরুর বাজার এলাকায় নির্মিত হওয়ায় সেখানে নিয়মিত ক্রেতা-বিক্রেতার সমাগমও হচ্ছে না। ফলে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি এখন অনেকটাই অকার্যকর অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, কাঁচাবাজার নির্মাণের ক্ষেত্রে মানুষের সুবিধা, যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসায়ীদের আগ্রহের বিষয়গুলো গুরুত্ব দিয়ে স্থান নির্বাচন করা প্রয়োজন ছিল। কিন্তু এসব বিষয় যথাযথভাবে বিবেচনা না করেই বাজার নির্মাণ করায় সরকারের বিপুল অর্থ ব্যয়ের সুফল মিলছে না। তাদের প্রশ্ন, পৌর শহরের মানুষের প্রয়োজন ও বাজারের চাহিদা বিবেচনায় না নিয়ে কোটি টাকা ব্যয়ে কাঁচাবাজার নির্মাণ করে যদি তা ব্যবহারই না হয়, তাহলে এ প্রকল্পের উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হয়েছে???

স্থানীয়দের দাবি, বাজারটি কেন এমন একটি অকার্যকর স্থানে নির্মাণ করা হলো, স্থান নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের সমীক্ষা বা যাচাই করা হয়েছিল এবং প্রকল্পের বর্তমান অকার্যকর অবস্থার দায় কার—এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দেখা প্রয়োজন। একই সঙ্গে সরকারি অর্থে নির্মিত বাজারটি কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা -

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বাসের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি বিধ্বস্ত, দীর্ঘ

আমতলীতে বাসের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি বিধ্বস্ত, দীর্ঘ

ad300