ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

‘বরগুনা জেলা কল্যাণ ফোরামের’ সভাপতি বরগুনার কৃতি সন্তান জাহিদুল ইসলাম

  • প্রকাশের সময় : Aug 24, 2026 ইং
‘বরগুনা জেলা কল্যাণ ফোরামের’ সভাপতি বরগুনার কৃতি সন্তান জাহিদুল ইসলাম ছবির ক্যাপশন: ‘বরগুনা জেলা কল্যাণ ফোরামের’ সভাপতি বরগুনার কৃতি সন্তান জাহিদুল ইসলাম
ad728
সিনিয়র স্টাফ রিপোর্টার (জাহাঙ্গীর কবির মৃধা): বরগুনার মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘বরগুনা জেলা কল্যাণ ফোরাম’-এর ১১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর আদাবর এলাকার টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আদাবর থানার অফিসার ইনচার্জ ও বরগুনার কৃতি সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জি এম জাফর আহমেদ সহ-সভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ এবং শহিদুল ইসলাম নয়ন, মো. বাবুল, ইব্রাহিম খন্দকার, শাহ আলম হাওলাদার, বাহাদুর গাজী ও মোখলেছুর রহমান মুকুল কার্যনির্বাহী সদস্য। সভায় ফোরামের লক্ষ্য, সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফোরামের নেতৃবৃন্দ জানান, দল-মত ও পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে বরগুনার মানুষের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন স্থানে বসবাসরত বরগুনার মানুষের সম্মিলিত সহযোগিতায় ফোরামটি একটি কার্যকর মানবিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

উক্ত সভায় মোট ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন। ফোরামের মূল প্রত্যয়—‘মানবিকতায় ঐক্য, সহযোগিতায় শক্তি’।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

আমতলীতে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

ad300