ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার:

  • প্রকাশের সময় : Jul 10, 2026 ইং
শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার: ছবির ক্যাপশন: শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ কিশোর আসাদুলের মরদেহ উদ্ধার:
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আসাদুল (১৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের মোহনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের উত্তর প্রান্তে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে তালতলী নিদ্রা ছকিনা নৌ পুলিশ ক্যাম্প ও তালতলী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

নিহত আসাদুল পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মো. মুসার ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আসাদুলসহ একই বয়সী পাঁচ বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে এসে গোসলের জন্য সমুদ্রে নামেন। এ সময় কয়েকদিন ধরে চলমান নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় তারা প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আসাদুল দীর্ঘ সময় সমুদ্রের মধ্যে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান।

ঘটনার পর নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী নিদ্রা ছকিনা নৌ পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই জিয়াউল ইসলাম বলেন, “শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের মরদেহ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহটি তালতলী থানায় পাঠানো হচ্ছে। স্বজনরা চাইলে আইনগত প্রক্রিয়া শেষে পোস্টমর্টেম ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদ

বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদ

ad300