ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ল্যাংগুয়েজক্লাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম ও 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' উদ্বোধন

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
তালতলীতে ল্যাংগুয়েজক্লাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম ও 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' উদ্বোধন ছবির ক্যাপশন: তালতলীতে ল্যাংগুয়েজক্লাব,মাল্টিমিডিয়া ক্লাসরুম ও 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' উদ্বোধন
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় একদিনে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়ন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার -

গত সোমবার (২৭ জুলাই ২০২৬) তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক 'ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব'-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা এবং যুক্তিসহকারে কথা বলার সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব শিক্ষার্থীদের সেই প্ল্যাটফর্ম তৈরি করবে।” তিনি আরও বলেন, “নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। আমি আশা করি এই ক্লাবের মাধ্যমে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা ও জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় গৌরব বয়ে আনবে।” শেষে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাবের কার্যক্রম সফল ও গতিশীল করার আহ্বান জানান। একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, আধুনিক ও ডিজিটাল শিক্ষার প্রসারে মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের পাঠদানকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। এছাড়াও 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' কর্মসূচির আওতায় উপজেলার বেগম নূরজাহান মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং নলবুনিয়া আগাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের গৃহীত Government Performance Management System (GPMS)-এর উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিটি শিশুর হাতে একটি করে গাছের চারা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ শিশুদের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করবে। পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু অভিঘাত সহনশীল, সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থীদের শুধু গাছ রোপণ নয়, নিয়মিত পরিচর্যারও আহ্বান জানান সকলকে-

একদিনে ভাষা ও বিতর্ক চর্চা, ডিজিটাল শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণ—এই তিনটি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তালতলীর শিক্ষাঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত:

পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত:

ad300