ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

দক্ষ নার্সিং হতে পারে জনশক্তিতে শক্ত অবস্থানে বাংলাদেশ: বরগুনায় নজরুল মোল্লা

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
দক্ষ নার্সিং হতে পারে জনশক্তিতে শক্ত অবস্থানে বাংলাদেশ: বরগুনায় নজরুল মোল্লা ছবির ক্যাপশন: দক্ষ নার্সিং হতে পারে জনশক্তিতে শক্ত অবস্থানে বাংলাদেশ: বরগুনায় নজরুল মোল্লা
ad728
বরগুনায় নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘জব ফেয়ার’

মো. সানাউল্লাহ্ রিয়াদ | বরগুনা প্রতিনিধি: “একটুখানি সুন্দর হাসি আর একটুখানি সুন্দর ব্যবহার একজন রোগীর সুস্থ হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে। একজন চিকিৎসক কেবল সুস্থ হওয়ার পথ দেখান, আর সেই পথে রোগীর পাশে থেকে হাত ধরে এগিয়ে নেন নার্সরা। দক্ষ নার্স তৈরি করতে পারলে বিশ্বের দরবারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ।”

এ কথা বলেছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা। গত মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে বরগুনা নার্সিং ইনস্টিটিউট-এর আয়োজনে ও World Bank-এর অর্থায়নে অনুষ্ঠিত “জব ফেয়ার” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান দেশের পাশাপাশি বিদেশে যেমন জাপান, আমেরিকা এবং বিভিন্ন উন্নত রাষ্ট্রে দক্ষ নার্সের ব্যাপক প্রয়োজন এ ব্যাপারে এই পেশায় আগ্রহীদের বিদেশে এবং দেশে সফলতা কামনা করে আরো অগ্রসর হতে বলেন। উচ্চ বেতনে বহু দেশ জনশক্তি হিসেবে নার্সিং পেশায় অহরহ নিয়োগ দিচ্ছে। দেশের পাশাপাশি বিদেশে এই পেশাটি বেশ চাহিদার।

বরগুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন পৌর কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন ASSET প্রকল্পের আওতায় বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, হাতে-কলমে প্রশিক্ষণপ্রাপ্ত ও নিবন্ধিত নার্স নিয়োগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে আরও সচেতন হতে হবে। তিনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দক্ষ নার্স নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা এ,জেড,এম সালেহ্ ফারুকসহ মোঃ মাসুদুর রহমান মানসু এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন-এর জেলা শাখার সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, সাধারণ সম্পাদক মুহা. আবু হাসান এবং বরগুনা প্রেসক্লাব-এর সভাপতি হাফিজুর রহমান।

মরিয়ম আক্তার খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বরগুনা নার্সিং ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের লেকচারার শাওন মুতাইত এবং ২৫০ শয্যা বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ ও নার্স জাকিয়া পারভীন।

অনুষ্ঠান শেষে নার্সিং শিক্ষার্থীরা বিভিন্ন স্টলের মাধ্যমে নিজেদের বায়োডাটা উপস্থাপন করেন। এ সময় উপস্থিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেন এবং ভালো করে লেখাপড়ার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি

তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি

ad300