ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন, দুর্যোগ সহায়তা ও তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : Aug 3, 2026 ইং
আমতলীতে ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন, দুর্যোগ সহায়তা ও তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ ছবির ক্যাপশন: আমতলীতে ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন, দুর্যোগ সহায়তা ও তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ, সেলাই মেশিন, দুর্যোগ সহায়তা এবং তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার -

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৮ জন ঋণগ্রহীতার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" শীর্ষক বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

একই দিনে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ বান ঢেউটিন এবং ৭০টি শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে "তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প"-এর আওতায় একজন কৃষকের হাতে একটি তেল নিষ্কাশন যন্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও সফরকালীন সময়ে তিনি চুনাখালী স্কুল অ্যান্ড কলেজে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’-এর উদ্বোধন এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে,,

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টর(NDC), শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি

তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি

ad300