ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা ও কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : Sep 8, 2026 ইং
বরগুনা পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা ও কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ছবির ক্যাপশন: বরগুনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ad728
 

বরগুনা প্রতিনিধি: বরগুনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা পৌরসভায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বরগুনা পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীল। এ সময় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত, পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বরগুনা পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম ও নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন এবং টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও একই দিনে জেলা প্রশাসক আকস্মিকভাবে বরগুনা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস

তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস

ad300