ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!

  • প্রকাশের সময় : Jun 7, 2026 ইং
বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! ছবির ক্যাপশন: বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!
ad728
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগী উপজেলার ৯২ নং উত্তর ঝোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়দের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে-
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে এলাকাবাসী আরও বলেন, “বিদ্যালয় ভাঙা মানে শুধু একটি ভবন ধ্বংস করা নয়, এটি একটি এলাকার ভবিষ্যৎ ধ্বংস করা। যারা শিক্ষার আলো নিভিয়ে দিতে চায়, তারা সমাজের শত্রু।”
এদিকে, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

বি,দ্র, রিপোর্টটি লেখা পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক মামলা বা প্রশাসনিক বক্তব্য এখনো পাওয়া যায়নি, কারণ রাত বারোটার পরে সংবাদটি প্রতিবেদকের মাধ্যমে ছবিসহ পাওয়া গিয়েছে। ধন্যবাদ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বরগুনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ad300