ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে ডাকাতির পরদিনই ফের চুরি, দুই ঘরে নগদ টাকা ও খাদ্যশস্য লুট

  • প্রকাশের সময় : May 17, 2026 ইং
বেতাগীতে ডাকাতির পরদিনই ফের চুরি, দুই ঘরে নগদ টাকা ও খাদ্যশস্য লুট ছবির ক্যাপশন: বেতাগীতে ডাকাতির পরদিনই ফের চুরি, দুই ঘরে নগদ টাকা ও খাদ্যশস্য লুট
ad728
বেতাগী প্রতিনিধি: বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পরপর দুইদিনের অপরাধমূলক ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতির ঘটনার একদিন পরই একই এলাকায় নতুন করে চুরির ঘটনা ঘটেছে, যেখানে দুটি ঘর থেকে নগদ টাকা ও খাদ্যশস্য লুট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য তোতা হাওলাদার ও তার ছোট ভাই পান্না হাওলাদারের বাড়িতে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরে থাকা নগদ টাকা, চাষকৃত চাল ও ডাল নিয়ে যায় বলে জানা গেছে। একই বাড়ির অন্য একটি ঘরেও এর আগে চুরির ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানান।

এর আগে গতকাল (শুক্রবার ১৬মে) বেতাগীর বেইলী ব্রিজ এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনজন সদস্যকে আটক করা হয়। তবে ওই ঘটনার পরও এলাকায় চুরি-ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিকভাবে সংঘটিত এসব ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তারা বলেন, ঘরবাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী টার্গেট করে অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে। খুব শিগগিরই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পরপর ঘটনার কারণে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার পদক্ষেপের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বাসের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি বিধ্বস্ত, দীর্ঘ

আমতলীতে বাসের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি বিধ্বস্ত, দীর্ঘ

ad300