ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বরগুনায় জাগোনারীর ‘রেজিলিয়েন্স ইনোভেশন প্রোগ্রাম’

  • প্রকাশের সময় : Apr 9, 2026 ইং
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বরগুনায় জাগোনারীর ‘রেজিলিয়েন্স ইনোভেশন প্রোগ্রাম’ ছবির ক্যাপশন: বরগুনায় জাগোনারীর ‘রেজিলিয়েন্স ইনোভেশন প্রোগ্রাম’ শুরু
ad728

বরগুনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদারের লক্ষ্যে বরগুনায় শুরু হয়েছে জাগোনারীর ‘রেজিলিয়েন্স ইনোভেশন প্রোগ্রাম’। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন জাগোনারীর নির্বাহী সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, World Food Programme–এর হেড অব ফিল্ড অফিস মো. আল মামুন আজাদ, বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পিপি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন, জাগোনারীর উপদেষ্টা মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় World Food Programme–এর কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পটির বিস্তারিত কার্যক্রম, বাস্তবায়ন কৌশল ও প্রত্যাশিত ফলাফল নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

জানা যায়, প্রকল্পটি মূলত পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান (Anticipatory Action), সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে দুর্যোগ-সংবেদনশীল করা এবং জলবায়ু ঝুঁকি বীমা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করবে।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পটিকে সময়োপযোগী ও প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি অনিমেষ বিশ্বাস তার বক্তব্যে প্রকল্পটির সফলতা কামনা করে বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে সাইক্লোন শেল্টারভিত্তিক কার্যক্রম আরও জোরদার করতে World Food Programme ও জাগোনারীসহ সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অংশগ্রহণমূলক এই আলোচনা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ

বরগুনায় নিখোঁজের ২দিন পর বস্তাবন্দী যুবকের অর্ধগলিত মরদেহ উদ

ad300