ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার আমতলীতে ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে বিতর্ক:

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
বরগুনার আমতলীতে ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে বিতর্ক: ছবির ক্যাপশন: Controversy over family card recruitment in Amtoli, Barguna: Allegations of irregularities and party influence #Daily_Seshkatha_Barguna_News
ad728
মহিবউল্লাহ কিরন, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে গত ৭ আগস্ট ‘ফ্যামিলি কার্ড ২০২৬’ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের তালিকা প্রকাশের পর উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিচ্ছেন নিয়োগ বঞ্চিত প্রার্থী, স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা। কেউ কেউ প্রশাসনের দিকে আঙুল তুলছেন, কেউ স্থানীয় নেতাদের সুপারিশের কথা বলছেন। আবার অনেকে প্রকাশিত তালিকা বাতিলের দাবিও জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, উন্মুক্ত প্রতিযোগিতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা থাকলেও স্বজনপ্রীতি, দলীয় প্রভাব এবং আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুরো নিয়োগ প্রক্রিয়াটি একটি প্রভাবশালী মহলের সুপারিশ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাউসার মাহমুদের প্রত্যক্ষ কারসাজিতে সম্পন্ন হয়েছে। মেধা ও যোগ্যতার তোয়াক্কা না করে রাজনৈতিক বিবেচনায় বিতর্কিত ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আমতলী সদর ইউনিয়নে সরাসরি নিয়োগ পেয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদার। হলদিয়া ইউনিয়নে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি প্রার্থী রায়হান মোল্লা। আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের সক্রিয় কর্মী সুমন এবং আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবের স্ত্রী সানজিদাকেও স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আমতলীর শিক্ষিত ও বেকার চাকরিপ্রার্থীরা বলছেন, যেখানে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত যোগ্যদের কাজের সুযোগ দেওয়ার কথা ছিল, সেখানে অর্থের বিনিময়ে ও রাজনৈতিক প্রভাবে তালিকা তৈরি করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ততার স্পষ্ট অভিযোগ থাকা ব্যক্তিরা কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে নিয়োগ পেলেন তা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা সমাজসেবা কর্মকর্তা কাউসার মাহমুদের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও মেধাবীদের মধ্য থেকে নতুন করে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার জোর দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাউসার মাহমুদ কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তবে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী মুঠো ফোনে জানান, “তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রদান করা হয়েছে। নীতিমালা অনুসারে তালিকায় কোনো নিষিদ্ধ সংগঠনের কেউ থাকলে তাদেরকে বাদ দেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় ইউনিয়ন চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

পাথরঘাটায় ইউনিয়ন চৌকিদারদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ

ad300