ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনার পাথরঘাটায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা

  • প্রকাশের সময় : Aug 9, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে কোস্ট গার্ডের সচেতনতামূলক সভা ছবির ক্যাপশন: Agni-nirbapon-o-agni-nirottat-bishoye #Daily_Seshkatha_Barguna_News
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

গত রোববার পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন ও পাথরঘাটা ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সভায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন লাগার পর প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আগুনের ঝুঁকি কমাতে সতর্কতা অবলম্বন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদভাবে পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণের বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উপকূলীয় ও নদী তীরবর্তী জনপদে সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশ কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পাথরঘাটায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ: তালাবদ্ধ, অনুপস্থি

বরগুনার কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ: তালাবদ্ধ, অনুপস্থি

ad300