ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
বরগুনায় ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ছবির ক্যাপশন: বরগুনায় ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ ও প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে বরগুনা প্রেসক্লাবে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে নবগঠিত জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরগুনা জেলা শাখার সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৬টায় জেলা কমিটি গঠন ও শপথ পাঠ অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর এবং সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাওলানা জালাল উদ্দীন কারিমী ও মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা নুরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাহবুবুর রহমান ও মুফতী আবু সালেহ জিহাদী। প্রচার সম্পাদক করা হয়েছে মাওলানা মুতাসিম বিল্লাহ আল মামুনকে। এ ছাড়া দপ্তর, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ ও জনশক্তি, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্য এবং নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। মহিলা ইউনিটে ১৮ জন দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে; তাদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে। পরে সন্ধ্যা ৭টায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবগঠিত জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির দায়িত্বশীলরা বরগুনার সার্বিক পরিস্থিতি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে বরগুনার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তারা।

মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার পাথরঘাটায় বজ্রপাত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে

বরগুনার পাথরঘাটায় বজ্রপাত ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে

ad300