ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পাথরঘাটায় গাছকাটা বিরোধে হত্যামামলার আসামি আলআমিন গ্রেফতার

  • প্রকাশের সময় : Jul 28, 2026 ইং
পাথরঘাটায় গাছকাটা বিরোধে হত্যামামলার আসামি আলআমিন গ্রেফতার ছবির ক্যাপশন: পাথরঘাটায় গাছকাটা বিরোধে হত্যামামলার আসামি আলআমিন র‌্যাবের হাতে গ্রেফতার
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. আল আমিন (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার হোগলাপাশা আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে চর লাঠিমারা গ্রামের বাসিন্দা নিজামের ছেলে আল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি পাথরঘাটা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ১০ মে ২০২৬ তারিখে গাছ কাটা নিয়ে পূর্ববিরোধের জেরে বাদীপক্ষ ও অভিযুক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগীকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এর আগে একই মামলায় প্রধান অভিযুক্ত ইলিয়াস, চতুর্থ অভিযুক্ত বেলায়েতসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আল আমিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক:
স্কোয়াড্রন লিডার রাশেদ
কোম্পানি অধিনায়ক
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ad300