ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় বন্ধকের স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও: সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : Jul 10, 2026 ইং
পাথরঘাটায় বন্ধকের স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও: সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: পাথরঘাটায় বন্ধকের স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও: সংবাদ সম্মেলন
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাবুল কুলু (৪২) নামে এক স্বর্ণকার ও বন্ধকী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং তাদের স্বর্ণালংকার ও অর্থ ফেরতের দাবি জানানো হয়।

অভিযুক্ত বাবুল কুলুর বাবার নাম সঙ্ঘুনাথ কুলু। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সন্যাসী খেজুরবাড়িয়া এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি পাথরঘাটার কাঁঠালতলী বাজারে স্বর্ণকার ও বন্ধকী ব্যবসায়ী হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে নাজমুল হাসান রাসেল বলেন, “আমরা সরল বিশ্বাসে বাবুলের স্বর্ণের দোকানে আমাদের স্বর্ণালংকার বন্ধক রাখি। কিন্তু আমাদের সেই বিশ্বাস ভঙ্গ করে তিনি গত ২৭ জুন থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আত্মগোপনে চলে গেছেন। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি।” শিক্ষক বিবেকানন্দ হাওলাদার বলেন, “মিষ্টি ভাষা ও ভালো আচরণের মাধ্যমে বাবুল এলাকাবাসীর আস্থা অর্জন করেছিলেন। দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করেছেন, এমনকি মেয়ের বিয়েও দিয়েছেন। হিন্দু-মুসলিম সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন। আমার ছেলে ঢাকায় ওষুধের ব্যবসা করে। প্রয়োজনে আমরা বাড়ির স্বর্ণালংকার বন্ধক রেখে বাবুলের কাছ থেকে এক লাখ টাকা নিই। পরে সুদসহ এক লাখ ২৭ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু তিনি আমাদের স্বর্ণালংকার ফেরত না দিয়ে নানা অজুহাত দেখাতে থাকেন এবং একপর্যায়ে পালিয়ে যান।”

সংবাদ সম্মেলনে উপস্থিত খলিল জমাদার বলেন, “আমাদের স্বর্ণ ও টাকা আমরা ফেরত চাই। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এছাড়াও গৃহিণী হাওয়া আক্তার বলেন, “পাথরঘাটা পুলিশের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিন। আপনাদের কার্যকর হস্তক্ষেপ না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে।”

অভিযোগের বিষয়ে বাবুল কুলুর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সপরিবারে এলাকা ছেড়ে চলে গেছেন। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের বিশ্বাসের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে তাদের ক্ষতিগ্রস্ত সম্পদ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চারা ও

বামনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চারা ও

ad300