ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ভিডিও প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

  • প্রকাশের সময় : Jul 7, 2026 ইং
পাথরঘাটায় জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ভিডিও প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি! ছবির ক্যাপশন: পাথরঘাটায় জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ভিডিও প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!
ad728
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলিত থাকার ঘটনা নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার নিয়ম থাকলেও গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার পরও পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। বিষয়টি নজরে এলে স্থানীয় সাংবাদিক আল-আমিন ফোরকান ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

অভিযোগে বলা হয়েছে, ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তী দিন মঙ্গলবার (৭ জুলাই) এ ঘটনায় -য় লিখিত অভিযোগ দেন সাংবাদিক আল-আমিন ফোরকান। অভিযোগে তিনি উল্লেখ করেন, হুমকিদাতার কণ্ঠস্বর "উপজেলা পরিষদের নৈশপ্রহরী পার্থপ্রতিম বিশ্বাসের" কণ্ঠের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে তার সন্দেহ হয়েছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়াও সাংবাদিক আল-আমিন ফোরকান বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি পাওয়ার পর আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের সত্যতা যাচাই করে হুমকিদাতাকে শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় পতাকার যথাযথ সম্মান রক্ষা এবং সাংবাদিককে হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরাও। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি  বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের হুমকির মুখে পড়া অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে জাতীয় পতাকা ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তদের গাফিলতিরও তদন্ত হওয়া প্রয়োজন।”

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি  বলেন, জাতীয় পতাকা নামানোর দায়িত্বে যাদের অবহেলা ছিল, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে  জানান, সাংবাদিকের দেওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক:

বরগুনায় আধা কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সাথী আটক:

ad300