ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

রাতের আঁধারে আমতলীতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখনী!

  • প্রকাশের সময় : Jul 19, 2026 ইং
রাতের আঁধারে আমতলীতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখনী! ছবির ক্যাপশন: রাতের আঁধারে আমতলীতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখনী!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে দেয়ালে লাল রঙে লেখা ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, দোকানপাটের শাটার ও ভবনের দেয়ালে এই দেয়াল লিখন দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে ঘুম থেকে উঠে আমতলী পৌরশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা দেখতে পান, তাদের দোকানের শাটার ও বিভিন্ন দেয়ালে লাল রঙ দিয়ে বড় অক্ষরে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতে গোপনে এ দেয়াল লিখন করা হয়েছে। হঠাৎ করে বিভিন্ন স্থানে এ ধরনের রাজনৈতিক স্লোগান দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, এ দেয়াল লিখন কর্মসূচির দায় প্রকাশ্যেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখা নিয়েছে বলে দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এটি তাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমতলীর এক ব্যবসায়ী বলেন, “সকালে দোকান খুলতে এসে দেখি শাটারের সামনে লাল রঙ দিয়ে স্লোগান লেখা। এমন আকস্মিক ঘটনায় আমরা সাধারণ ব্যবসায়ীরা অস্বস্তিতে আছি। রাতে কারা এগুলো করেছে, তা কেউ বুঝতেই পারেনি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমতলীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয়দের দাবি অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে অজ্ঞাতস্থান থেকে মতিন খানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। এরপর থেকে নিষিদ্ধ সংগঠনের কিছু কিছু কার্যক্রম এলাকায় দেখা যাচ্ছে বলে অনেকের অভিযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ad300