ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

জমি বিরোধে আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কর্তনের অভিযোগ!

  • প্রকাশের সময় : Jul 12, 2026 ইং
জমি বিরোধে আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কর্তনের অভিযোগ! ছবির ক্যাপশন: জমি বিরোধে আমতলীতে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কর্তনের অভিযোগ!
ad728
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙুলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মুন্সি। ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মুন্সির মাছের ঘেরের চারপাশে রোপণ করা অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ দুর্বৃত্তরা রাতের আঁধারে কেটে ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খেকুয়ানী মৌজার ১৮৫১ নম্বর দাগের ১১ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম মুন্সির সঙ্গে একই এলাকার জাকির হোসেন ও তার পক্ষের লোকজনের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। মামলায় নজরুল ইসলাম মুন্সি বাদী হয়ে ২৬ জনকে বিবাদী করেছেন।

ভুক্তভোগী নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করে বলেন, “আমার দায়ের করা মামলার বিবাদী জাকির হোসেনের নির্দেশে মামুন মুন্সির নেতৃত্বে আলী আহমেদ খান, মোতালেব শিকদার, সেকান্দার শিকদারসহ কয়েকজন ব্যক্তি গভীর রাতে আমার মাছের ঘেরের চারপাশে থাকা ফলন্ত কলাগাছগুলো কেটে ফেলে যায়। এতে আমার আর্থিক ক্ষতি হয়েছে।” এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনার পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত

বরগুনার পাথরঘাটায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত

ad300