ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পাথরঘাটায় কর্মশালা

  • প্রকাশের সময় : Jul 9, 2026 ইং
যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পাথরঘাটায় কর্মশালা ছবির ক্যাপশন: যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পাথরঘাটায় কর্মশালা
ad728
পাথরঘাটা প্রতিনিধি (তাহসিন) : যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পাথরঘাটায় বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস (NSS)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বর্ণ লতা, এপিপি মিজানুর রহমান ডিলার, সমাজসেবক এরফান আহমেদ সোয়েন এবং ইশরাত জাহান শিরিন।

কর্মশালায় এনএসএস-এর পক্ষ থেকে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে নারীদের ছবি বা পরিচয় ব্যবহার করে কটূক্তি, ট্রল, মিথ্যা প্রচার, গুজব ছড়ানো, সম্মানহানিকর তথ্য প্রকাশ, হুমকি প্রদান, ভুয়া আইডির মাধ্যমে ব্ল্যাকমেইল এবং অনলাইন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এছাড়া উপকূলীয় অঞ্চলের মানুষের প্রযুক্তিগত সচেতনতার অভাবের সুযোগ নিয়ে অনলাইন আর্থিক প্রতারণা ও ভুয়া চাকরির প্রলোভনের মাধ্যমে প্রতারণার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে পারিবারিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের অল্প বয়সে মোবাইল ফোনের প্রতি আসক্ত করে তোলার প্রবণতা থেকে পরিবারকেই সরে আসতে হবে। তিনি সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের বিষয়েও মতামত দেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ বলেন, “ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি থেকে কেউই সম্পূর্ণ নিরাপদ নয়। প্রশাসনের নজরদারির পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

ad300