ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক কৃষককে কুপিয়ে জখম!

  • প্রকাশের সময় : Jun 10, 2026 ইং
বরগুনায় বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক কৃষককে কুপিয়ে জখম! ছবির ক্যাপশন: বরগুনায় বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক কৃষককে কুপিয়ে জখম!
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় আউয়াল আকন (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন।

গত ১০ জুন ২০২৬, বুধবার সকাল ৬টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের সাতনাল খালের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আউয়াল আকন শারিকখালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গ্রামবাসীর বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার দায়িত্ব পালন করতেন। সম্প্রতি কয়েক মাসের বিল জমা না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এলে আউয়াল আকন এর প্রতিবাদ করেন। এ নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। আহতের পরিবার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তালতলী থানার ওসি সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত ও

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত ও

ad300