ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বেতাগীতে গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
বেতাগীতে গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ ছবির ক্যাপশন: বেতাগীতে গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের যাতায়াত সহজ করা, সেবা কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে ৬০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের ৩ জন নারী ও ৫৭ জন পুরুষ গ্রাম পুলিশ সদস্যের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন -

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় বিবিচিনি, বেতাগী সদর, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজীরাবাদ ও সরিষামুড়ি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা বাইসাইকেল পান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “গ্রামীণ এলাকায় অপরাধ দমন, তাৎক্ষণিক সাড়া প্রদান এবং জনগণের কাছে দ্রুত পৌঁছানোর জন্য গ্রাম পুলিশদের গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাইসাইকেল তাদের দায়িত্ব পালনে গতি, শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।” বাইসাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা: মোকামিয়া ইউনিয়নের নারী গ্রাম পুলিশ সদস্য সুরভী আক্তার বলেন, “আগে দীর্ঘ দূরত্বে টহল দিতে অনেক কষ্ট হতো। জরুরি খবর পেলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না। এখন সাইকেল থাকায় অল্প সময়েই পুরো এলাকায় টহল ও দায়িত্ব পালন করা সহজ হবে।”
বেতাগী সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য হাফিজুর রহমান বলেন, “রাতে পাহারা কিংবা হঠাৎ জরুরি ডাক এলে হেঁটে যেতে অনেক সময় লাগত। এই সাইকেল আমাদের দায়িত্ব পালনে বড় সহায়ক হবে।”
বিবিচিনি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ফিরোজ আলম মন্টু বলেন, “গ্রাম পুলিশের কার্যক্রম যত শক্তিশালী হবে, স্থানীয় প্রশাসনের কাজও তত বেশি কার্যকর হবে। এই সহায়তা আমাদের সক্ষমতা ও আত্মবিশ্বাস দুটোই বাড়াবে।”

বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নওয়াব হোসেন নয়ন বলেন, “অনেক সময় গ্রাম পুলিশের দ্রুত উপস্থিতি জীবন রক্ষা, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে কার্যকর ভূমিকা রাখে। বাইসাইকেল তাদের সেই সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।” উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের প্রত্যাশা, এই সহায়তার মাধ্যমে গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,ত

হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,ত

ad300