ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় নিয়ে তুমুল উত্তেজনা

  • প্রকাশের সময় : May 24, 2026 ইং
বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় নিয়ে তুমুল উত্তেজনা ছবির ক্যাপশন: বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় নিয়ে তুমুল উত্তেজনা
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, কার্যালয়ের তালা ভাঙার খবর পেয়ে ৯৯৯ কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, ভবনের মালিকানা ও কমিটি নিয়ে বিরোধ থাকায় বিষয়টি আদালতের মাধ্যমে যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সদর থানা ও গোয়েন্দা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জম হোসেনের কমিটি কেন্দ্র থেকে গত বছরের ৩০ অক্টোবর ২০২৫ অনুমোদন পায়। অন্যদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ সরোয়ার হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক গোলাম রসুল কুট্রি মৃধার কমিটি ২০ মে ২০২৬ তারিখে অনুমোদিত হয়। 

নতুন কমিটি ঘোষণার পর গতকাল একদল শিক্ষক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় লিটন তাদের বিরুদ্ধে তালা ভাঙার অভিযোগ করেন!

এদিকে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোলাম রসুল কুট্টি জানান, অফিসের চাবি শিক্ষকদের কাছেই ছিল। তবে অজ্ঞাত ব্যক্তিরা নতুন তালা লাগিয়ে দেওয়ায় নিজেদের চাবি কাজ না করায় পরে বাধ্য হয়ে তালা ভেঙে প্রবেশ করা হয়। তিনি লুটপাটের অভিযোগ অস্বীকার করেন এবং তিনি জানিয়েছেন সাংবাদিক এবং স্থানীয় লোকজন তাদের সঙ্গে ছিলেন। লাইভ ক্যামেরা চালু রেখে তারা ভিতরে প্রবেশ করেন এবং সার্বক্ষণিক তাদের সঙ্গে লোকজন ছিল সেখানে লুকোচুরির কিছুই ছিল না।

এদিকে সহকারী শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটনকে ঘিরে গত বছরের আলোচিত বিতর্কও নতুন করে সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রধান শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে ৪ ডিসেম্বর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে অভিযোগটি সম্পর্কে আর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ন্যাটিজেনরা লিটনের বিগত দিনে আওয়ামী লীগের এবং মুজিব কোট পরিহিত ছবি বিভিন্ন জায়গায় শেয়ার করতে দেখা যায় এবং বিদ্রুপ কমেন্ট করতে থাকেন তারা-
স্থানীয় সূত্রে লিটনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিগত সরকার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পদে বহাল থাকা, শিক্ষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং বিভিন্ন আর্থিক অনিয়মের-ও অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে এ

বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে এ

ad300