ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতাগীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু! পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! আমতলীতে পাবলিক লাইব্রেরি স্থাপনে সভা ও স্থান পরিদর্শন বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি! বেতাগীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত বরগুনায় ৩১ মহিলা সমিতিকে ৮ লাখ ২৪ হাজার টাকা অনুদান প্রদান আমতলীতে আমড়াগাছিয়া ৬৬ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প! আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মতিয়ার রহমান আর নেই পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক নেতা ইমুসহ ২জন গ্রেপ্তার! বঙ্গোপসাগরে তিমি-ডলফিনের মৃত্যু, উদ্বেগে সামুদ্রিক জীববৈচিত্র্য: বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত ১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের

বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার
ad728
মহিবুল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় বন বিভাগের গাছের চারা রোপণের কাজে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর বলেশ্বর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার পশ্চিম বাদুরতলা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছাহেদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের চারা রোপণের কাজে অংশ নিতে আটজন শ্রমিক একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। মাঝের খাল এলাকায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তের মধ্যে ট্রলারটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। পরে শ্রমিকরা গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে জাহাঙ্গীরকে দেখা গেলেও তীব্র স্রোত ও ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার অন্য শ্রমিকদের উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আট থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তার সন্ধান না মেলায় উদ্ধারকর্মীরা সাময়িকভাবে অভিযান স্থগিত করলেও স্থানীয়দের খোঁজাখুঁজি অব্যাহত থাকে। অবশেষে বিকেল ৩টার দিকে নদীর পানি কমে মাঝের খাল এলাকার একটি চর জেগে উঠলে গোপজালে পেঁচানো অবস্থায় জাহাঙ্গীরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, নিহত জাহাঙ্গীর জীবিকার তাগিদে উপকূলের বিভিন্ন স্থানে দিনমজুর হিসেবে কাজ করতেন। সাঁতার না জানার কারণে দুর্ঘটনার সময় তিনি নিজেকে রক্ষা করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার-স্বজনের পাশাপাশি পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ: তালতলীর প্রধা

প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ: তালতলীর প্রধা

ad300