ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর!

  • প্রকাশের সময় : Aug 29, 2026 ইং
বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর! ছবির ক্যাপশন: বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে হাসপাতালে চোর!
ad728

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনা সদরে ডাব চুরি করতে গিয়ে বিপাকে পড়েছেন এক ব্যক্তি। ভিমরুলের কামড় খেয়ে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। গত শনিবার ২৯ আগস্ট সকালে সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য গাছে ওঠেন দবির নামে এক ব্যক্তি। গাছে উঠে কিছু ডাব কেটে নিচেও ফেলেন তিনি। এ সময় অসাবধানতাবশত গাছের ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুল তাকে কামড়াতে শুরু করে। আতঙ্কে দবির গাছ থেকে সজোরে মাটিতে পড়ে যান। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় বাড়ির মালিককে ডাকাডাকি শুরু করেন তিনি। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। বাড়ির মালিক বেলাল বলেন, "সকালে ঘুম থেকে উঠে শুনি কে যেন বলে, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। পরে গিয়ে দেখি ডাবসহ লোকটা নিচে পড়ে আছে।"

বরগুনা সদর থানার এএসআই শামীম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত্যুফাঁদে পাঠদান: বরগুনার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে

মৃত্যুফাঁদে পাঠদান: বরগুনার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে

ad300