ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার শালী!

  • প্রকাশের সময় : May 19, 2026 ইং
বরগুনায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার শালী! ছবির ক্যাপশন: বরগুনায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার শালী!
ad728
সাতজনের বিরুদ্ধে মামলা: অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি | বরগুনা: বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের গাবতলা চড়ক গাছিয়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে এক গৃহকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় ভুক্তভোগী নারী বরগুনা সদর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,  ভুক্তভোগী ওই গৃহকর্মী তার খালাতো ভাইকে সঙ্গে নিয়ে গত ১৬ মে বোনজামাই আবু সালেহর বাড়িতে বেড়াতে আসেন। ১৮ মে সন্ধ্যায় খালাতো ভাইকে নিয়ে এলাকায় ঘুরতে বের হলে স্থানীয় কয়েকজন যুবক তাদের পথরোধ করে। এ সময় ভুক্তভোগীর খালাতো ভাইকে মারধর করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, পরে রাত হতে না হতেই গাবতলা বাজারের উত্তর পাশের একটি নির্জন এলাকায় নিয়ে ওই গৃহকর্মীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। রাতে তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
  
স্থানীয় এক যুবক জানান, ফজরের নামাজের সময় ভুক্তভোগী জীর্ণশীর্ণ অবস্থায় পাশের একটি মাদ্রাসায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত হন এবং ভুক্তভোগীকে উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করেন।

জানা গেছে, ভুক্তভোগীর বাড়ি বরগুনা জেলার ১নং বদরখালী ইউনিয়ন এলাকায়। স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গেলেও পুলিশ চিরুনী অভিযান চালাচ্ছেন ওইসব এলাকায়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ জানান, ভুক্তভোগী মোট সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকায় ২৪ ঘণ্টা টহল ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বরগুনার প্রশাসনের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে ঘটনার পর থেকে গৃহকর্মীর দুলাভাইয়ের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় স্থানীয় লোকজনের মনে নানাবিধ প্রশ্ন আটছে!! এছাড়াও স্থানীয় কেউ কেউ ধারণা করছেন এ ঘটনায় ভুক্তভূগীর দুলাভাই এবং সেখানকার একজন নাইটগার্ড এ ঘটনায় জড়িত অথবা ইন্দোনদাতা হিসেবে কাজ করতে পারেন!!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরগুনায় জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরগুনায় জামায়াতের গণমিছিল

ad300