ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

আমতলীতে জমি বিরোধে মারধরের অভিযোগ: চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশের সময় : Apr 1, 2026 ইং
আমতলীতে জমি বিরোধে মারধরের অভিযোগ: চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন: আমতলীতে জমি বিরোধে মারধরে বৃদ্ধার মৃত্যু
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারধরের ঘটনায় জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আমতলী পৌরসভার বটতলা এলাকায় আব্দুর রব হাওলাদার ও তার ভাগ্নে লিটন সিকদারের মধ্যে প্রায় তিন ফুট জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রোববার সকালে ওই জমিতে কাজ শুরু করলে লিটন সিকদার এতে বাধা দেন। এ সময় সেনা সদস্য শাহজাহানের নেতৃত্বে আব্দুর রব হাওলাদার ও তার লোকজন লিটন সিকদারকে মারধর করেন। পরে তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার ভাই রিপন সিকদারকেও মারধর করা হয়।

একপর্যায়ে দুই ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের মা জরিনা বেগমকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরিনা বেগমের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। পরে হাসপাতালেই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এ ঘটনায় রোববার আমতলী থানায় অভিযোগ করা হলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, অভিযুক্ত সেনা সদস্য শাহজাহানের প্রভাবের কারণে বিষয়টি থেমে আছে। মৃত্যুর খবর পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলেও জানান তারা।

নিহতের ছেলে রিপন সিকদার বলেন, “তিন ফুট জমি নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে জোরপূর্বক জমি দখল করতে এসে আমার ভাইকে মারধর করা হয়। আমি বাধা দিলে আমাকেও মারধর করা হয়। পরে মা আমাদের রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।”

তিনি আরও বলেন, “আমার মায়ের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এর আগে উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজ

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজ

ad300