ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে মামলায় সাক্ষ্য দেওয়ায় স্বাক্ষীকে পিটিয়ে আহতের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : Apr 21, 2026 ইং
আমতলীতে মামলায় সাক্ষ্য দেওয়ায় স্বাক্ষীকে পিটিয়ে আহতের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছবির ক্যাপশন: আমতলীতে মামলায় সাক্ষ্য দেওয়ায় স্বাক্ষীকে পিটিয়ে আহতের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জমিজমা সংক্রান্ত একটি মামলায় আদালতে বাদীপক্ষে সাক্ষ্য দেওয়ায় আব্দুল গনি মোল্লা (৭০) নামে এক স্বাক্ষীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। আহত আব্দুল গনি মোল্লা বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের ঈসমাইল খানের সঙ্গে নাসির উদ্দিন বধু মিয়ার ২৬ নং দক্ষিণ রাওঘা মৌজার এসএ ৫২ নং খতিয়ানের ৬৪/৬৫/৬৬ নং দাগের ৫ দশমিক ২৩ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় ঈসমাইল খান ২০১৪ সালে বরগুনার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২০৪/২০১৪।

গত ১৯ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন বাদী ঈসমাইল খান সাক্ষী আব্দুল গনি মোল্লাকে সঙ্গে নিয়ে বরগুনা আদালতে যান। আদালতে সাক্ষ্য প্রদান শেষে বাড়ি ফেরার পথে আমতলীর তালুকদার বাজার এলাকায় পৌঁছালে মামলার আসামি নাসির উদ্দিন বধু ও তার ছেলে ইশাদুল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, তারা আব্দুল গনি মোল্লাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আব্দুল গনি মোল্লা বলেন, “আমি আদালতে সাক্ষ্য দিয়ে বাড়ি ফেরার সময় বধু খা ও তার ছেলে ইশাদুল আমাকে মারধর করে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন বধুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

বরগুনা সদরে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ২০২৬ অনুষ্ঠিত

ad300