ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক ছবির ক্যাপশন: আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ওসমান মোল্লা (৩৮)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর মা মোসা. শাহীনুর বেগম থানায় অভিযোগ দায়ের করলে অভিযানে নেমে অভিযুক্তকে আটক করে পুলিশ।

আটক ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়শিতলা) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেয়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আত্মীয়-স্বজনদের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীর মা। পরে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর মা শাহীনুর বেগম অভিযোগ করে বলেন, তার শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে স্বামী নিজের মেয়ের সর্বনাশ করেছেন। গত দুই বছর ধরে তিনি মেয়েকে ধর্ষণ করে আসছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রথমদিকে মেয়ের কথা বিশ্বাস না হলেও পরে একাধিকবার নিজের সামনেই এমন ঘটনা ঘটতে দেখেছেন। অভিযুক্ত বারবার ক্ষমা চাইলেও একই ঘটনা পুনরায় ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শাহীনুর বেগম বলেন, “আমি আমার স্বামীর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন পৃথিবীর কোনো বাবা এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।”

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওসমান মোল্লা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

আমতলী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, “প্রাথমিকভাবে ভুক্তভোগী কিশোরী ও তার মা জবানবন্দিতে ধর্ষণের কথা জানিয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতাল-এ পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জ

বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জ

ad300