ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার:

  • প্রকাশের সময় : Sep 10, 2026 ইং
আমতলীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার: ছবির ক্যাপশন: আমতলীতে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা নাজমুল হাওলাদার ও হুমায়ুন কবির।
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নাজমুল হাওলাদার এবং মাদক বিক্রেতা মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ হাসপাতাল সড়কে হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে ২২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা করা হয়। বুধবার দুই আসামিকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান সামারি ট্রায়ালের মাধ্যমে হুমায়ুন কবিরকে এক বছরের কারাদণ্ড দেন।

অপর আসামি নাজমুল হাওলাদারের বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে পুলিশ তাদের বরগুনা জেলা কারাগারে পাঠায়। নাজমুল হাওলাদার প্রয়াত ডা. খালেক নিজামের ছেলে। তাকে মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীর সাবেক ওসি ও পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্তের নির্দে

তালতলীর সাবেক ওসি ও পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্তের নির্দে

ad300