ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

  • প্রকাশের সময় : Apr 1, 2026 ইং
বরগুনার পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় ভাড়ানি খাল খননের দাবি
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, দখল ও দূষণের শিকার ভাড়ানি খাল দখলমুক্ত করে দ্রুত খনন এবং নদীর সঙ্গে স্থায়ী সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজার সংলগ্ন ভাড়ানি খালের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক, জেলে, শ্রমিক, পরিবেশকর্মী, মসজিদের ইমামসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাড়ানি খালটি দখল, ভরাট ও দূষণের কারণে প্রায় অস্তিত্ব হারাতে বসেছে। ফলে এলাকার কৃষিকাজ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এবং স্থানীয় মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়ছেন। দ্রুত খালটি খনন ও নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে যাবে।

মানববন্ধনে বক্তারা খালটি দ্রুত খনন, নদীর সঙ্গে স্থায়ী সংযোগ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পরিবেশ রক্ষায় টেকসই উদ্যোগ নেওয়া এবং প্রায় বিশ হাজার মানুষের বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে সরকারি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম নাঈম, শামিম দালাল, ইউপি সদস্য সোহাগ পহলান, সাগর হাওলাদার, সমাজসেবক বদিউজ্জামান সাহেদ এবং জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষা আমরা ধরা’র পাথরঘাটা উপজেলা সমন্বয়ক ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা আগামী এক মাসের মধ্যে খাল খননের সময়সীমা নির্ধারণ করে দেন। একই সঙ্গে খাল দখল ও দূষণের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ad300