ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

আমতলীতে দুদকের উপ-পরিচালকের ‘সততা স্টোর’ পরিদর্শন ও বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : Aug 10, 2026 ইং
আমতলীতে দুদকের উপ-পরিচালকের ‘সততা স্টোর’ পরিদর্শন ও বৃক্ষরোপণ ছবির ক্যাপশন: #Daily_Seshkatha_Barguna_News বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব মো. শামীম আহসান দাখিল মাদ্রাসার ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক
ad728
আমতলী (বরগুনা) প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব মো. শামীম আহসান দাখিল মাদ্রাসার ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পটুয়াখালী দুদকের উপসহকারী পরিচালক মো. খালিদ হোসাইন ও মো. সাইদুর রহমান অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম. খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহাসীন মাতুব্বর। পরিদর্শন শেষে মাদ্রাসার হলরুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ‘সততা স্টোর’-এর কার্যক্রম পরিদর্শন ও এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে পরিবেশ ও মাদ্রাসা প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পিপলস ভয়েস অব আমতলী (পিভিএ)-এর পক্ষ থেকে মাদ্রাসাকে কৃষ্ণচূড়ার চারা উপহার দেওয়া হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী নিজ হাতে কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

৬ সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিক

ad300