ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
বরগুনায় কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া ছবির ক্যাপশন: বরগুনায় কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি জোরদারে বরগুনায় কমিউনিটি-ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি মাঠ মহড়া-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) বিকেলে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের চর খাজুরতলা আবাসন মাঠে এ মহড়ার আয়োজন করে জাগোনারীর এসিটি-২ প্রকল্প। এতে সহযোগিতা করে অক্সফ্যাম বাংলাদেশ।

মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, উদ্ধার কার্যক্রম পরিচালনা, আশ্রয়কেন্দ্রে নিরাপদ স্থানান্তর, নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

লোক বেতারের স্টেশন মাস্টার মনির হোসেন কামালের সঞ্চালনায় এবং গৌরিচন্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।

এ সময় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, রেড ক্রিসেন্ট বরগুনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হায়দার নিলু, সিপিপির উপ-পরিচালক মিসপাউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার স্টেশন মাস্টার ইমদাদ হোসেন, সমাজসেবক মো. শাওন মোল্লা এবং জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের মহড়া মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, সিপিপি, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মহড়াটি সফল ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনা সদর হাসপাতালের লিফটে আটকা পড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্

বরগুনা সদর হাসপাতালের লিফটে আটকা পড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্

ad300