ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Aug 12, 2026 ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহকে সভাপতি এবং মাওলানা রেজাউল করিম আকনকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির সার্বিক মুক্তির জন্য ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা-১ (১০৯) আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বরগুনা জেলা শাখার বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং বিদায়ী সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুরের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ (এমপি, বরগুনা-১)। সহ-সভাপতি করা হয়েছে মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমীকে। সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা রেজাউল করিম আকন। এ ছাড়া প্রধান উপদেষ্টা করা হয়েছে মুফতি মিজানুর রহমান কাসেমীকে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর) ও আলহাজ দেলোয়ার হোসেন। সম্মেলনে বক্তারা ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’ এর উদ্বোধন

বরগুনায় তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬’ এর উদ্বোধন

ad300