ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে সামারি ট্রায়ালে বেদখল হওয়া জমি উদ্ধার: একজনকে ১৫ দিনের কারাদণ্ড!

  • প্রকাশের সময় : Aug 11, 2026 ইং
তালতলীতে সামারি ট্রায়ালে বেদখল হওয়া জমি উদ্ধার: একজনকে ১৫ দিনের কারাদণ্ড! ছবির ক্যাপশন: #বরগুনা_খবর #Daily_Seshkatha_Barguna_News Land seized in Taltoli summary trial recovered:
ad728
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী উপজেলাধীন কচুপাত্রা বাজারে অবৈধভাবে জমি দখল করার অপরাধে মো: খলিল মৃধা পিতা-মৃত ময়জদ্দিন মৃধা নামের এক ব্যক্তিকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড  প্রদান করেছেন বিজ্ঞ আদালত। আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান ইমরান গত সোমবার (১০ আগষ্ট) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল সম্পন্ন করেন। আদালত সূত্রে জানা যায়, তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের বাসিন্দা মোসা: খালেদা বেগম এর জমি অবৈধভাবে দখল করে  উক্ত জমিতে কান্দি কাটার অভিযোগে  বিগত ১৪/০৫/২০২৬ খ্রি. তারিখ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি (সি, আর ৬৩৩/২৬) মামলা দায়ের করেন। 

অভিযোগকারী ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় তার জমি উদ্ধারের দাবি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  জনাব ইফতি হাসান ইমরান ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। গত সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬.৪৫ মিনিট পর্যন্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান ইমরান সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট বিরোধপূর্ণ জমিতে অবস্থান করেন। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে তাদের মৌখিক ও দালিলিক সাক্ষ্য গ্রহণ করেন, জমি মাপঝোঁক করান এবং উভয় পক্ষের কাগজ পত্র পযালোচনা করেন। সাক্ষ্যপ্রমাণ এবং ঘটনাস্থল পরিদর্শনে অপরাধটি প্রমাণিত হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে রায় ঘোষণা করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এর ৭ ধারায় অত্র মামলার ১ নং আসামি মো: খলিল মৃধা কে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অভিযোগকারী মোসা: খাদিজা বেগম কে বেদখল হওয়া জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর মোল্লা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের এই সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি সম্ভব হয়েছে। একজন বিচারক নিজে মাঠ পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়েছে এবং ভূমি দস্যুদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে ভবিষ্যতে কাজ করবে বলে মনে করছেন এলাকাবাসীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ও তালগাছে ভয়াবহ অগ্নিকাণ্ড:

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ও তালগাছে ভয়াবহ অগ্নিকাণ্ড:

ad300