বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার যোবায়ের হোসাইন দীর্ঘ ১৯ বছর ধরে নিঃস্বার্থভাবে মৃত ব্যক্তিদের শেষ গোসল করিয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০৭ সালে মাত্র ১২ বছর বয়সে শুরু হওয়া তাঁর এই মানবিক যাত্রায় এখন পর্যন্ত ১ হাজার ৭ জন মৃত ব্যক্তিকে নিজ হাতে গোসল করিয়েছেন তিনি। সর্বশেষ গত ২০ নভেম্বর কাজিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাহার মৃধার মৃত্যুর পর তাঁর শেষ গোসল করান যোবায়ের। এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া প্রত্যয়নপত্রে তাঁর গোসল করানো মৃত ব্যক্তির সংখ্যা ছিল ৯৬৪ জন। যোবায়ের হোসাইনের জন্ম ১০ ডিসেম্বর ১৯৯৫ সালে। তাঁর বাড়ি বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে। তিনি ২০১৬ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল পাস করেন। বর্তমানে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ কলাগাছিয়া বড়বাড়ি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বজন হারানোর শোকের মুহূর্তে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ধর্মীয় নিয়মে মৃত ব্যক্তির শেষ গোসল করানোকে মানবিক দায়িত্ব মনে করেন তিনি। কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই দীর্ঘদিন ধরে এ সেবা দিয়ে আসছেন। তাঁর এমন ব্যতিক্রমী মানবিক কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও শ্রদ্ধা তৈরি হয়েছে। যথাযথ তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে তাঁর এই দীর্ঘদিনের মানবসেবার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। ১ হাজারের বেশি মানুষের শেষ বিদায়ের প্রস্তুতিতে পাশে দাঁড়ানো যোবায়ের হোসাইনের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
১২ বছর বয়সে শুরু ১,০০৭ মৃতদেহের শেষ গোসল করিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত বরগুনার যোবায়েরের
- প্রকাশের সময় : Nov 23, 2026 ইং
ছবির ক্যাপশন: File or symbolic image of Jobayer Hossain from Betagi, Barguna, who has bathed 1,007 deceased individuals over 19 years.
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News