সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কাউন্সিলের অনুমোদিত এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মো. জহিরুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব হাফেজ মুফতী জাহিদুল ইসলাম (বেলাল)। সংগঠন সূত্রে জানা গেছে, জেলার ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের ঐক্যবদ্ধ করা, তাঁদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং মসজিদভিত্তিক সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করাই এ কমিটির অন্যতম লক্ষ্য। ‘মতপার্থক্য সত্ত্বেও ঐক্য, বৈচিত্র্যের মাঝেও ঐক্যের সুর’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। নতুন কমিটির মাধ্যমে বরগুনায় ইমাম ও মুয়াজ্জিনদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দৈনিক শেষকথা Seshkatha News