‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

বরগুনাসহ তিন জেলার উন্নয়নকাজের অগ্রগতি ও চুক্তি ব্যবস্থাপনা নিয়ে এলজিইডির পর্যালোচনা সভা

  • প্রকাশের সময় : Nov 18, 2026 ইং
বরগুনাসহ তিন জেলার উন্নয়নকাজের অগ্রগতি ও চুক্তি ব্যবস্থাপনা নিয়ে এলজিইডির পর্যালোচনা সভা ছবির ক্যাপশন: A review meeting on the contract management and progress of development works under the CRIMP project in Barguna, Satkhira, and Bhola districts was held at the LGED building in Agargaon, chaired by Additional Chief Engineer Kazi Saiful Kabir.
ad728

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) চুক্তি ব্যবস্থাপনা ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬)- রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ, আবু সালেহ মো. হানিফ, মো. গোলাম আজম, মো. গোলাম ইয়াজদানী, মো. দেলোয়ার হোসেন মজুমদার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল মালেক উপস্থিত ছিলেন। এছাড়া এলজিইডির সাতক্ষীরা, বরগুনা ও ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সদর দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। কেএফডব্লিউর প্রতিনিধি এসকে তৌহিদুর রহমান, ডিএমএস কনসালট্যান্ট, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেসার্স মো. রাশাদুজ্জামান, মেসার্স মীর আখতার হোসেন এবং এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড। সভায় ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আবদুল খালেক প্রকল্পের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। এ সময় চুক্তির বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে কাজের অগ্রগতি, বাস্তবায়নে বিলম্ব, গুরুত্বপূর্ণ সমস্যা এবং সেগুলো সমাধানে প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রকল্পের জনবল ও নির্মাণযন্ত্রপাতি সংগ্রহ ও মাঠপর্যায়ে মোতায়েন (মোবিলাইজেশন) এবং পরিবেশগত, সামাজিক, স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএসএইচএস) বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন প্রতিবন্ধকতা ও চুক্তিগত জটিলতা নিরসন, প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের দায়িত্ব বণ্টন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখা এবং বাস্তবায়নের গতি বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

ad300